Online Magazine

বৃষ্টি তোমাকে দিলাম - (Rain for you only)

বৃষ্টি তোমাকে দিলাম - Rain for you only
রেশমি সরকার  


আকাশ আছে মেঘে ঢাকা ,
চারিদিক কত নির্মল,
সকালটা  যে খুব সুন্দর ,
উড়ে যাচ্ছে পাখিরা যত
মন আমার হারিয়েছে তত .....

রাত পরী নামল নিচে ,
ঘুমের কাঠি ছুয়ে দিল এসে,
চোখ যে আমার ভারী হয়ে এলো
ঘুমের দেশে পারি দিই চলো ......

মেঘ রোদের লুকোচুরি
পাখিরা সব দিছে পাড়ি
অজানা সে কঠিন পথে,
চলতে চাই তোমার সাথে,
হারিয়ে যেতে নেই মানা
তোমার আমার মনের মাঝে ......

আজ ঘন বর্ষায় চারিদিক জল থৈ-থৈ,
বৃষ্টিটাকে আপন করে নিয়ে আমি আজ যে তোমার মনে রই,
ঘন শ্রাবণে ডুবছে সকল, আর ডুবছে মন
বৃষ্টির মাঝে তোমার হাত ধরেই চলতে চাই এখন ..........

ওরে মন কথা শোন
করিস না তুই ছটফট,
সময় তো এবার হয়েই  গেছে
সবাই আমরা হব একজোট।
সারাদিনের প্রতীক্ষা শেষ হল  আমার
কোথায় তোমরা সবাই চলে এসো এবার .........

রিমঝিম বৃষ্টির ধারায়
ভিজে গেছে পথঘাট ,
মিষ্টি রোদ লুকিয়ে আছে
মেঘের আড়ালে ঘুমিয়ে আছে,
তোমরা সবাই উঠে পড়
চল ভিজি একসাথে .......................।।



Read More »

Quiz - August, 2013

আগস্ট মাস স্বাধীন দেশকে পাওয়ার মাস. তাই এই মাসে রইল আমাদের দেশ নিয়ে কিছু চেনা প্রশ্ন.

1. ভারতের নবীনতম রাজ্য কোনটি?
2. বিশ্বের একমাত্র ভাসমান উদ্যান ভারতের কোথায় অবস্থিত?
3. Honeymoon island ভারতের কোথায় গেলে দেখতে পাওয়া যাবে?
4. IIT মুম্বাইয়ের প্রাক্তন ছাত্র উদয় কুমার ধর্মলিঙ্গম 2010 সালে কি কারণে সংবাদ শিরোনামে আসেন?
5. Radcliff line ভারতের কোন অঞ্চলকে চিহ্নিত করে?
6. Directorate of Advertisement & Visual Publicity-র কাজ কি?
7. India divided, An Idealist View of Life, India 2020-র মধ্যে মিল কোথায়?
8. ভারতের একমাত্র আগ্নেয়গিরি কোথায় রয়েছে?
9. 1988. সালে শতাব্দী এক্সপ্রেস ট্রেনটির য়াত্রা শুরু হয়. উপলক্ষ্য কি ছিল?
10.  ল্যাকমে ( lakme) 1952 সালে নিজের য়াত্রা শুরু করে কোন সংস্থার হাত ধরে?

উপরের প্রশ্নগুলির  উত্তর  জানা   থাকলে  পাঠিয়ে  দিন  eepil.thestar@gmail.com -তে 











Read More »

অফুরান - (Unending)

অফুরান - (Unending)
ধূপছায়া মজুমদার চক্রবর্তী 


নষ্ট কাগজ কালির আঁচড়
মন খোঁজে শুধুই শিকড়
হিসেব মেলেনা...

সকাল দুপুর হারিয়ে যায়
বিকেল কখন ফুরিয়ে যায়
কলম থামে না...

দিস্তে কাগজ ঝোলার ভেতর
জমতে থাকে বছর বছর
বাতিল হয় না...

খেলা যেদিন ফুরিয়ে আসে
আলো হঠাৎ নিভে আসে
সময় থামে না...

নতুন নামের নতুন খেলা
নতুন গল্পে গাঁথে মালা
জীবন ফুরোয় না...



Read More »

ইপিল, আমাদের জন্য

ইপিল (Eepil) - Dazzling Star

ছকে বাধাঁ দিনযাপনে আমরা সবাই কমবেশি ক্লান্ত। দিনের বেশিরভাগ সময়টাই পার করে ফেলি জীবনের প্রতি দায়িত্ব পালন করতে করতে। দিনের শেষে নিজের জন্য থাকে শুধু ঘুমের সময়টুকু।


এই ক্লান্ত মনপাখির মননে নতুন রং লাগানো  যায় কিভাবে,সকলে মিলে ভাবনাচিন্তা করছিলাম। সেই ভাবনার ফসল হলো 'ইপিল'। নানান স্বাদের লেখা আর ছবি দিয়ে সাজিয়ে তুলবো আমাদের 'ইপিল- Online Magazine for Dazzling Thoughts'-কে, এটাই আমাদের ইচ্ছে।

পত্রিকা প্রকাশের প্রথাগত শিক্ষা, অভিজ্ঞতা কিছুই আমাদের নেই, শুধু ইচ্ছেটুকুই সম্বল। আর জানি সঙ্গে আছো তোমরা, আমাদের মতোই যারা রোজের ক্লান্তি সরিয়ে রেখে প্রতিটি দিন শুরু করো নতুন উদ্যমে।

তোমাদের মনের কোণায় অহরহ অনেক কথা আসা-যাওয়া করে, আমরা জানি। লিখে ফেলো সেসব। ছোটগল্প, কবিতা কিংবা অন্য কোনো আকারে, আর পাঠিয়ে দাও আমাদের। ছবি তুলেও পাঠাতে পারো।

আমাদের Email ID- eepil.thestar@gmail.com

আমাদের সবার কথা বলবে 'ইপিল, আমাদের ব্যতিক্রমী চিন্তাধারাকে প্রকাশ্যে আনবে 'ইপিল। 



Read More »